চাঁপাইনবাবগঞ্জে ভূমিসহ ঘর পাচ্ছে আরো ২৬১৯ পরিবার
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে। ২০ জুন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরো এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভূমিহীন ও গৃহহীন ২ হাজার ৬১৯ পরিবারকে নতুন বাড়ি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী শেখ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হক এবং সহকারী কমিশনার চন্দন কর।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ হাজার ৬১৯ ঘরের মধ্যে ১০৭০টি ঘর ইতোমধ্যে বসবাসের উপযোগী করা হয়ে গেছে। শীঘ্রই বাকি ঘরগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি আরো জানান, ইতোমধ্যে চলতি বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী ২০ জুন তিনি দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে (স্বামী ও স্ত্রীর যৌথ নামে) বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে আরো এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied