ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালন্দ কলেজে গোপনে নিয়োগ দিতে গিয়ে ধরা খেলেন অধ্যক্ষ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১:৬
রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী তালন্দ আনন্দ মোহন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার গোপনে অধিক টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগের চেষ্টা করেও অবশেষে পরীক্ষা স্থগিত করতে বাধ্য  হয়েছেন বলে নিশ্চিত করেন অধ্যক্ষ নিজেই। গত সোমবার ছিল নিয়োগ পরীক্ষার দিন। কিন্তু রোববার দুপুরের আগে পরীক্ষা স্থগিত হয়েছে বলে জানান বিষ্ণুপদ সরকার।
 
এদিকে, তালন্দ কলেজ সংলগ্ন এলাকার দেবরাজ নামের একজনকে চাকরি দেয়ার জন্য প্রায় ১৫ লাখ টাকা নিয়েছেন অধ্যক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে অন্য আবেদনকারীদের বাধার মুখে অবশেষে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হন তিনি। এতে অভিভাবক মহলসহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেই সাথে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকারের এমন কাণ্ডে তার অপসারণেরও দাবি তুলেছেন এলাকাবাসী ।
 
সূত্র জানায়, স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানসহ উপজেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও কলেজ এলাকার সুধীমহল কাউকে না জানিয়ে অধ্যক্ষ তার পছন্দের প্রার্থী নিয়োগ দিতে গোপনে কর্মচারী (সহকারী লাইব্ররিয়ান) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই পদে নিয়োগ পেতে ১৫ জন প্রার্থী আবেদন করেন। কিন্ত তালন্দ কলেজ পাড়ার সুব্রতের ছেলে দেবরাজকে নিয়োগ দিতে অধ্যক্ষ মরিয়া হয়ে ওঠেন।
 
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, অধ্যক্ষ প্রায় ১৫ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে ওই পদে দেবরাজকে নিয়োগ দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত ৭ ফেব্রুয়ারি সোমবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন। তবে নিয়োগ প্রক্রিয়ার ঘটনা ফাঁস হয়ে পড়লে চাকরিপ্রত্যাশীরা এ নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য স্থানীয় সাংসদ ও রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) বরাবর অভিযোগ করেন। ফলে অধ্যক্ষ বাধ্য হয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে  বলেন, তারা নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু এমপি সাহেব নিষেধ করায় নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এমপি সাহেবের উচিত হয়নি কলেজের বিষয়ে হস্তক্ষেপ করা। এটা ক্ষমতার অপব্যবহার।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা