ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে চা বাগানের টিলা কেটে মাটি পরিবহনকালে জব্দ ট্রাক ছিনিয়ে নিল মাটিখেকোরা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ৪:৩৩

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের টিলা কেটে ট্রাকযোগে পাচার করছিল একটি চক্র। বেশ কয়েক দিন ধরে টিলা কেটে মাটি পাচারের গোপন সংবাদ পেয়ে মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে এসে টিলার কাটা মাটিভর্তি একটি ট্রাক আটক করে। পরে আটক ট্রাকটি মাটিখেকোরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শমশেরনগর চা বাগানের ছোবহান টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পরিবেশ অধিদপ্তর জানায়, চা বাগানের টিলা কেটে পাচারের গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালকের কার্যালয়ে কর্মকর্তা স্বপন কুমার দাস ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি টিলার কাটা মাটিভর্তি একটি ট্রাক আটক করে ট্রাকটির চাবি হাতে নিয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিমের আগমনের অপেক্ষায় ছিলেন। এ সময় একজন নিজেকে শমশেরনগর ইউনিয়ন ট্রাক, পিকআপ, ট্যাঙ্কলরি চালক সমিতির সভাপতি আলাউদ্দীন দাবি করে একটি চক্র আটক ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার এলেও ছিনিয়ে নেয়া মাটিভর্তি ট্রাকের সন্ধান পাননি।

গুঞ্জন রয়েছে, টিলা কেটে  মাটি পাচারে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জড়িত রয়েছেন।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বজলুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সময়মতো নির্বাহী হাকিম আসতে পারলে মাটিভর্তি ট্রাকটি আটাকানো যেত। পরিবেশের ক্ষতি ও সরকারি কাজে বাধাদানে  আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধাদান ও পরিবেশের ক্ষতির ঘটনায় একটি মামলা করতে তিনি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে বলেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান