ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় তিন সন্তানের জননীকে নির্যাতন


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ৪:৩৬
ভোলার চরফ্যাসন উপজেলার নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন লুৎফা নামে তিন সন্তানের জননী। গত বুধবার বিকেলে ব্যাপক মারধর করে এক সন্তানসহ ঘর থেকে বের করে দেয় পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে তিন সন্তানের ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা নিয়ে হতাশায় রয়েছেন লুৎফা।
 
লুৎফা নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরতোফাজ্জল গ্রামের মো. শামসুদ্দিনের স্ত্রী এবং লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কালা মিয়া জমাদারের মেয়ে।
 
জানা যায়, লুৎফার সাথে শামসুদ্দিনের ২০১০ সালে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্মগ্রহন করে। বড় ছেলের নাম রিফাত হোসেন (৯), ছোট ছেলে রিহাদ (৩) এবং মেয়ে সুমাইয়া (৫)। বিয়ের পর থেকে স্বামী বিভিন্ন মহিলার সাথে কথা বলেন। বিষয়টি টের পেয়ে লুৎফা প্রতিবাদ করলে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন স্বামীর হাতে। 
 
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) লুৎফা সকালের সময়কে জানান, তার স্বামী পেশায় একজন রিকসাচালক। বিয়ের পর থেকে তার স্বামী শামসুদ্দিন বিভিন্ন সময় অন্য মহিলাদের সাথে মোবাইলে কথা বলেন। এসবের প্রতিবাদ করতে গেলে তার ওপর চলত নির্যাতন। বুধবার (৯ ফেব্রুয়ারি) তার স্বামী ঘুমানো অবস্থায় স্বামীর মোবাইলে একটি কল এলে লুৎফা রিসিভ করেন। ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠ শুনতে পান। তখনও লুৎফা তার স্বামীকে কিছুই বলেননি। সারাদিন কেটে যায়। বিকেলে লুৎফার স্বামী শামসুদ্দিন বাসায় এসে কোনো কারণ ছাড়াই লুৎফাকে ব্যাপক মারধর করে, যা মধ্যেযুগীয় নির্যাতনকেও হার মানায়। মারধরের পর ঘর থেকে বের করে দেয় স্বামী। নির্যাতনের শিকার লুৎফা এখন তার বাবার বাড়িতে অবস্থান করছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
 
স্থানীয়রা জানান, মোজ্জাম্মেল মিন্টু বেপারীর ছেলে শামসুদ্দিন বহুদিন ধরে অন্য মহিলাদের সাথে মোবাইলে পরকীয়ায় আসক্ত। বাড়ির লোকজন কিছু বললেই লাঞ্ছিত, অপমানিত হতে হয়। ভয়ে কেউ ভালো-মন্দ বলার সাহস রাখে না। বুধবার তিন সন্তানের জননী লুৎফার ওপর যে অমানবিক নির্যাতন করেছে, তা জাহেলিয়াতকেও হার মানিয়েছেন।
 
অভিযুক্ত শামসুদ্দিন নির্যাতনের কথা স্বীকার করে জানান, এভাবেই চলবে। আমার ঘরে ওর ঠাঁই হবে না।
 
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন জানান, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত