রাবিতে ধর্মীয় সম্প্রীতি বিস্তারে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ধর্মীয় সম্প্রীতি বিস্তার ও শান্তি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা বিষয়ে কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনে সকাল ১০টায় এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে মাঝে মাঝে দেশে নতুন উপায়ে উদ্দেশ্যকেন্দ্রিক ধর্মীয় সহিংসতা চলছে যেখানে তরুণরাও বিপথগামী হচ্ছে। এই বিপথগামীদের সঠিক পথে আনার পাশাপাশি মূলধারার তরুণদের মাঝে সম্প্রীতি, সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় তরুণদের মাঝে বার্তা প্রদান ও অনুপ্রেরণা দেয়ার বিকল্প নেই।
সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার গুরুত্ব এবং সেটির উপায়, শান্তি ও সহনশীলতার গুরুত্ব এবং এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার্দার।
সমাজ ও রাষ্ট্রে শান্তিরক্ষা এবং সেটিতে তরুণ সমাজের ভূমিকা, ধমীয় স্বাধীনতা নিয়ে যথাক্রমে আলোচনা করেন এশিয়া ফাউণ্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহমুদা সুলতানা ও প্রকল্প কর্মকর্তা মিতা সরকার।
শেষ দিনে কর্মশালায় আলোচক হিসেবে থাকবেন- প্রফেসর ড. রবিউল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আ. কাইউম এবং এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা। শনিবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইলিয়াছ হোসেন।
কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied