সাটুরিয়ায় অবৈধভাবে পল্লী বিদ্যুতের খুঁটি স্থানান্তর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্থানীয় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে না জানিয়ে অবৈধভাবে বিদ্যুতের দুটি খুঁটি স্থানান্তরের অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কাশের আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুকুহাটি ইউনিয়নের সাইপাড়া গ্রামে। অভিযুক্ত আবুল কাশের আলী ওই এলাকার মো. গফুর মিয়ার ছেলে। এ ঘটনায় গত রোববার (১৩ জুন) সাটুরিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. মাহবুব আলম বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের সাইপাড়া গ্রামের মো. গফুর মিয়ার ছেলে আব্দুল কাশেম আলীর বাড়ীর উপর দিয়ে সাটুরিয়া পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুতের লাইন চলমান রয়েছে। কাসেম আলী তার নিজ প্রয়োজনে এই চলমান লাইন সাটুরিয়া কান্দাপাড়া ৬ নং ফিডার আওতাধীন সিঙ্গেল ফেইসের একটি বিদ্যুতের লাইনের দুটি খুঁটি স্থানান্তরের জন্য (৩ মার্চ) সাটুরিয়া পল্লী বিদ্যু জোনাল অফিসে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দুটি খুঁটি স্থানান্তর খরচ বাবদ ১ লক্ষ ১৬ হাজার ৮৩ টাকা নির্ধারণ করে জোনাল অফিস। কিন্তু কাশেম আলী বিদ্যুতের জোনাল অফিসের তোয়াক্কা না করে অফিসের নির্ধারণকৃত টাকা জমা না দিয়েই গ্রামের পল্লী বিদ্যুতের দালাল সিকিম আলীর ছেলে রাজা মুন্সী ও জৈনক শাহীনের সহায়তায় ৪০ হাজার টাকা ঘুষের বিনিময়ে পল্লীবিদ্যুৎ সংয়োগ বন্ধ করে অবৈধ ও নিয়ম বহির্ভুত ভাবে খুঁটি দুটি স্থানান্তর করেন। এতে করে পল্লী বিদ্যুৎ সমিতি বঞ্চিত হয়েছে মোটা অংকের রাজস্ব আয় হতে।
সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওবায়দুল্লাহ আল মাসুম জানান, গোপন সংবাদে খুটিঁ স্থানান্তরের বিষয়টি জানতে পেরে ঘটনা তদন্তের জন্য এজিএম মাহবুর আলমসহ তিন জনকে ঘটনাস্থলে পাঠানো হয়। এতে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় রোববার (১৩ জুন) এজিএম মোঃ মাহবুব আলম বাদী হয়ে আবুল কাশেম আলী,দালাল রাজা মুন্সী ও অজ্ঞাত নামা এলাকার শাহিন মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি অভিয়োগ দায়ের করেছেন।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমের জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
Link Copied