আনোয়ারায় কওমি মাদ্রাসার ৮ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান শুরু
আনোয়ারা উপজেলায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাদ্রাসা আরবিয়া খাইরিয়া প্রাঙ্গণে টিকা কার্যক্রম শুরু হয়। এতে প্রথম ধাপে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রকাশ কান্তি দত্ত, ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য সহকারী মো. মিজান উদ্দীন প্রমুখ।উপজেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ বলেন, করোনা ভাইরাস থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখতে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে এই টিকা প্রদান সুন্দরভাবে সম্পন্ন করার উদ্যেগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আরও কয়েক ধাপে উপজেলার বাকী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।কওমী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় ভূমিমন্ত্রীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied