শাহজাদপুরে বোরো রোপণে ব্যস্ত কৃষক
সিরাজগঞ্জ শাহজাদপুরে কৃষকরা কুয়াশামাখা সকালে বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কয়েক বছর হলো ধানের দাম ভালো পাওয়ায় এ মৌসুমে বোরো চাষে তাদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা, কোথাও কোথাও গভীর নলকূপ থেকে চলছে পানিসেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজ, মই দিয়ে চলছে মাঠ সমান করার কাজ। আবার বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা।
কৃষকদের শরীরে রয়েছে হালকা শীতের পোষাক, মাথায় গরম কাপড়। কৃষাণ-কৃষাণীরা রয়েছে ফুরফুরে মেজাজে। কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন, কেউ জমির আইলে কোদাল মাড়ছে, কেউ জৈব সার দিতে ব্যস্ত, আবার কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ কিংবা পাম্পের বা শ্যালো মেশিনের জন্য ঘর তৈরি করছেন। আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন, কেউ আবার বীজতলা থেকে নানা জাতের বোরো ধানের চারা তুলে তা রোপণ করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের মৌসুমে শাহজাদপুর উপজেলায় ৩২ হাজার হেক্টর পরিমাণ জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে প্রায় ৫ হাজার হেক্টর পরিমাণ জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে। শাহজাদপুরের কৃষকরা বেশী হারে ফলনশীল ব্রি ১০০ (বঙ্গবন্ধু ধান), ব্রি ৯৬, ব্রি ৮৯, ব্রি ৯২ ও হাইব্রিড জাতের ধানসহ নানা জাতের বোরো ধান আবাদ করে থাকেন। এবারেও তাই হবে বলে জানানো হয়। উপজেলার সব কয়টি ইউনিয়নের সব ফসলের মাঠেই এ ধানের আবাদ করা হয়ে থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। খাদ্যের কোনো ঘাটতি না হয় এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। তারই ধারাবাহিকতায় রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ৪৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শাফিন / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন