ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় ডোজ নিতে কয়েক হাজার শিক্ষার্থী হাসপাতালে


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১২-২-২০২২ রাত ৯:৪০
কক্সবাজারের কুতুবদিয়ায় করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে কয়েক হাজার শিক্ষার্থী। শনিবার (১২ ফেব্রুয়ারি)  সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ে অনেকে। এ সময় লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে ঝগড়ায় জড়িয়ে করে শিক্ষার্থীরা। এ দিন সাড়ে তিন হাজার শিক্ষার্থী করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে ভিড় করে।
 
জানা গেছে, গত ৮ জানুয়ারি থেকে উপজেলার ১৫ হাজার ৮৯০ শিক্ষার্থী করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেিল। সে সব শিক্ষার্থীরা   করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে ৮ ফেব্রুয়ারী থেকে হাসপাতালে ভিড় করছে। প্রথম ডোজ সুশৃঙ্খলভাবে গ্রহণ করতে পারলেও দ্বিতীয় ডোজ নিতে নানা ভোগান্তি ও বিশৃঙ্খলার কথা জানিয়েছেন শিক্ষকবৃন্দ। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানিয়েছেন, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করছে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। একাধারে দাঁড়িয়ে থেকে দুষ্ট ছেলেরা ঠেলাঠেলি করে ঝগড়া লাগিয়ে দিয়েছে। অনেক শিক্ষার্থী টিকা না দিয়ে চলে গেছে। 
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২য় ডোজ টিকাদান সম্পন্ন নিরলসভাবে কাজ করছে হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।  স্কুল-কলেজের কতিপয় ছাত্র বাড়াবাড়ি করায় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। এ বিশৃঙ্খলার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা মনে করছেন প্রতিদিন নিদির্ষ্ট দুই-তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠানো হলো কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা