ভালো নেই বাঘার ফুল বিক্রেতারা
আজবিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের প্রধান উপহার ফুল। আর সেই ফুলের মধ্যে সবার পছন্দ লাল গোলাপ। চাহিদা থাকায় দাম বেড়েছে গোলাপসহ সকল ধরনের ফুলেই। চাহিদা মেটাতে বাঘা উপজেলার পৌর মোড় ও থানা মোড়ে ফুলের দোকানগুলোতে ভালোবাসা দিবসের জন্য মজুদ করা হয় প্রায় ১২ হাজার পিস লাল গোলাপ।
প্রতিটি গোলাপ ফুলের দাম সৌন্দর্য বিবেচনায় ৩০ থেকে ৫০ টাকা। গ্লাডিয়াস প্রতি পিস ২০টাকা, মাথার ক্রাউন প্রতি পিস ১৫০ থেকে ৩০০ টাকা। ফুলের পাইকারী বাজারে দাম বেড়েছে তিন-চার গুন। এর প্রভাবেই সাধারণের উচ্চ মূল্যে ফুল কিনতে হচ্ছে এমনটাই জানিয়েছেন স্থানীয় ফুল ব্যবসায়ীরা।ফুল বিক্রেতা রনি আহম্মেদ, শাকিল, তছিকুল ইসলাম,রায়হান সাংবাদিক এম ইসলাম দিলদার কে জানান ,ফুলের বাগানে ভাইরাস আক্রান্তের কারনে চাষীদের ফুলের ফলন ভালো হয়নি। পোকা কাটা ফুল ও ফলন কম হওয়ায় ফুলচাষীরা আর্থিক লোকসানের মুখে পড়েছেন। চাহিদা এবং ফুল চাষীদের লোকসান বিবেচনায় পাইকারী বাজারে ফুলের দাম বেড়েছে।
মাথায় পরিহিত ক্রাউনে ৫ থেকে ৬টি ফুল। এ ফুলের মধ্যে গোলাপ, চন্দ্রমল্লিকা, কালার ও জিপসি উল্লেখযোগ্য। রজনীগন্ধা পুষ্পালয়, মধুবন পুষ্পালয়, মালঞ্চ পুষ্পালয়, গন্ধরাজ পুষ্পালয়, জান্নাত পুষ্পালয়, ফ্লাওয়ার হাউস, নিউ রাজকণ্যা পুষ্পালয়, নিউ মাধবী পুষ্পালয়সহ সব কটি দোকানেই চকচকে ফুলের সমারোহ সুবাস ছড়িয়েছে সড়ক জুরে। তবে এতো আয়োজনেও যেন বেঁচাকেনায় ভাটা।
ব্যবাসায়ীদের পাইকারি বাজার থেকেই ২৫-৩০ টাকা প্রতি পিস গোলাপ কিনতে হচ্ছে যা পরিবহন ও নস্ট ফুলসহ খরচ দিয়ে ৩০-৩৫ টাকা পরে যাচ্ছে। ব্যবাসায়ীরা আশঙ্কা করছেন উর্ধ্বমূখী এই বাজার ফুল ব্যবসায়ীদের ব্যবসায় আঘাত হয়ে দাড়াবে। মানুষ অতি প্রয়োজন ও দিবস ব্যতীত সাধারণ সময়ে ফুল কিনতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। ব্যবসায়ীরা ফুল ব্যবসাকে টিকিয়ে রাখতে চাষীদের প্রণোদনা এবং ফুলের রোগ নির্ণয় করে ফলন নিশ্চিত করার দাবী জানান।
এর সাথে পরিবহন ও ওয়েস্ট। আমরা কিনে পর্তা করতে পারছি না বেঁচে কিভাবে লাভ করব। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আমরা যতটা বিক্রি করি এবার তার অর্ধেকও্ করা সম্ভব হবে না।
আসছে একুশে ফেব্রুয়ারি, ১ ফাল্গুন, বাংলা নববর্ষ, বিশ্ব ভালবাসা দিবস, ঈদ-পুজায় কাঙ্ক্ষিত বেচা-কেনা হয় এইসব ফুল বিক্রয় দোকান গুলিতে।
শাফিন / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান