ধরে ধরে দিচ্ছে করোনার টিকা
মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন এলাকাসহ বাজারে অভিযান চালিয়ে ক্রেতা ও বিক্রেতাসহ রাস্তাঘাটের পথচারিদের টিকা কার্ড আছে কিনা তা যাচাই বাছাই শুরু করেছেন।
যাদের টিকা নেয়া হয়নি তাদের ধরে নিয়ে জেলা সদর হাসপাতালে টিকার ব্যবস্থা করেছেন। এছাড়া জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন জেলা পুলিশ।
এ অভিযানে আজ সোমবার শহরের বেউথা এলাকায় মাছের বাজার, ফলের দোকান, ফার্মেসি, মুদিমালের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই দোকানপাট বন্ধ করে সটকে পড়েন। এসময় ১০জন ক্রেতা বিক্রেতাকে ধরে জেলা সদর হাসপাতালে টিকাদানের ব্যবস্থা করেন। জেলায় এ পর্যন্ত ১ হাজার ২০০ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীকে টিকাদান কেন্দ্রে পাঠিয়ে টিকার ব্যবস্থা করা হয়।
অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মুহাম্মদ রায়হান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ শিকদার, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম অংশ নেন।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন রাখতে মাস্ক বিতরণের পাশাপাশি টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা সদর থানাসহ জেলার অনন্য সকল থানা পুলিশ সদস্যরাও এ অভিযান পরিচালনা করছেন।
শাফিন / শাফিন
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied