ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় বিচারক আহতঃ আটক ৪ জন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ১:৪৬
নগরীর জিইসি মোড়ে সন্ত্রাসী হামলায়  আহত হয়েছে  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট ২য় আদালতের  মো. অলি  উল্লাহ। এঘটনায় তাৎক্ষণিক ২ মহিলা সহ  ৪ জনকে আটক করেছে পুলিশ। গত  সোমবার রাত সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
 ঘটনার প্রত্যেক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়  ১৪  ফেব্রুয়ারী  সোমবার রাত সাড়ে ৯টার  দিকে  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ  স্ত্রী সহ জিইসি মোড় ওয়েল ফুড থেকে কপি খেয়ে পায়ে হেটে রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলেন এসময় একটি গাড়ি  সজোরে হর্ণ বাজিয়ে ধাক্কা দিলে  ম্যাজিট্রেট  অলিউল্লাহ  তার প্রতিবাদ করেন, এসময় গাড়ীতে থাকা রানা মূর্তুজা নামে বেলজিয়াম প্রবাসী এক লোক বলে প্রেমিকা নিয়ে রাস্তায় ঘুরতেছস গাড়ী চোখে দেখিস না, তখন ম্যাজিট্রেট বলে উনি আমার স্ত্রী, আমি ম্যাজিট্রেট, তখন গাড়িতে থাকা শিশির নামে আরেক জন বলে তুই কিসের ম্যাজিট্রেট শালা ভুয়া ম্যাজিট্টেট  তখন ম্যাজিট্রেট অলি উল্লাহ প্রতিবাদ করতে চাইলে কিছু বুঝে উঠার আগেই  সবাই নেমে এলোপাতাড়ি মারধর করতে থাকলে   ম্যাজিট্রেট মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঐ পথে যাচ্ছিল জজ আদালত আইনজীবী এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, এডভোকেট  জাহিদ ও এডভোকেট সেলিম চৌধুরী।  তারা ম্যাজিট্রেটকে  মারতে দেখে  এগিয়ে আসলে আসে পাশ্বে থাকা ছাত্রলীগের কয়েকজন নেতার সহায়তায় ম্যাজিট্রেট ও তার স্ত্রীকে হামলাকারীদের হাত থেকে কোন রকমে রক্ষা করতে সক্ষম হয়। এসময় খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 
গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নারানপুর এলাকার রানা মর্তুজা, তার বোন মাসুদা সুলতানা, ও জিবান  সুলতানা  ও গাড়ীর ড্রাইভার ঝালকাঠির আবদুর রহিম।  মামলার অপর আসামী ঢাকা বসুন্ধরা এলাকার শিশির মাহমুদ এখনো অধরা।
স্হানীয় সূত্র জানায় রানা মর্তুজা বেলজিয়াম প্রবাসী ও বেলজিয়াম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তিনি গত কিছু দিন আগে দেশে  আসে এবং চট্টগ্রাম ও আর নিজাম রোডস্হ বোনের বাসায় বেড়াতে আসে। 
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানায় ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত  ঘটনাস্থল ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শাফিন / শাফিন

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ