ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ২:৪৪
মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় এ সম্মাননার  আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত  সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সারা বাংলাদেশের ৬১ টি জেলায় একযোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মাদারীপুর জেলায় যে  তিনজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন আরোতি রানী সাহা, গ্রামঃ পেয়ারপুর, ডাকঘরঃ চরমুগুরিয়া, মোসাঃ আয়শা বেগম, গ্রামঃ পখিরা, ডাকঘরঃ রাজার চর এবং চিন্তাময়ী বাড়ৈ, গ্রামঃ নবগ্রাম, ডাকঘরঃ নবগ্রাম এদের মধ্যে দুইজন নারী মুক্তিযোদ্ধা জীবিত এবং একজন মৃত। মৃত নারী মুক্তিযোদ্ধার পক্ষে তার দুই ছেলে সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  
 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক, কর্মচারী,  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
 
সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে নারী বীর মুক্তিযোদ্ধাদের কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষকদের পক্ষ থেকে দেশাত্মবোধক গানের মাধ্যমে এবং ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। সম্মাননা প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধাগন এ সময় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষন করেন।

শাফিন / শাফিন

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু