রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সকল বর্ষের ক্লাস ও অফিস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।'
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহ পর্যন্ত রাবির আবাসিক হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন আসার পর ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।
শাফিন / শাফিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied