সাটুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার -২
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে এক মাদক কারবারী ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার হাতিরগেট থেকে মাদক কারবারী মোঃ মান্নান হোসেন (২৩) ও সাটুরিয়া বাসষ্ট্যান্ড থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জুয়েল হোসেন (৩০) কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মান্নান হোসেন ধামরাই উপজেলার নান্দেশ্বরী এলাকার মোঃ আব্দুল গনির ছেলে এবং জুয়েল সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকার মোঃ আকবর আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম।
তিনি জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার মহোদয় এর দিক নিদের্শনায় থানার এস আই বিনয় সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর কাউন্নারা এলাকা থেকে ৫ গ্রাম হিরোইনসহ মাদক কারবারী মামুনকে গ্রেপ্তার করে। একইদিনে থানার এস আই জিয়াউল হাসান সঙ্গীয় এএসআই শহিদুল ইসলাম ও সহযোগী পুলিশ সদস্য গোলাপ হোসেন নিয়ে ওয়ারেন্টিভুক্ত আসামী জুয়েলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied