গৃহায়ন কর্তৃপক্ষের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
জালিয়াতি করে সরকারি মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়ার ঘটনায় প্লট গ্রহীতাসহ গৃহায়ন কর্তৃপক্ষের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
গত সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেছেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।
মামলার আসামিরা হলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন মাহমুদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম অফিসের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) নাসির উদ্দিন, প্রাক্তন নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) রাজু আহম্মেদ, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোহাম্মদ একরামুল কবীর ও গ্রাহক মোহাম্মদ আলম শিকদার ওরফে মোহাম্মদ আলম।
মামলার এজহারে উল্লেখ করা হয়, পারস্পরিক যোগসাজশে নিজে লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে হাউজিং বরাদ্দকরণ কমিটির ১৯৯১ সালের ২০ ডিসেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তকে অমান্য করে, চালান জমার সঠিকতা যথাযথভাবে যাচাই-বাছাই ছাড়া, প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জাল চালান তৈরি পূর্বক তা খাঁটি হিসেবে ব্যবহার করে এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সরকারি বাণিজ্যিক প্লট আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা প্রতিবেদন প্রদান করে, নামমাত্র ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা মূল্য পরিশোধের আদেশ দিয়ে, কথিত বরাদ্দ গৃহীতা মোহাম্মদ আলমের পক্ষে দায়মুক্তি সনদপত্র প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি