শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অফিস চত্বরে সাদা পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন আগত অতিথিরা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে ও উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (প্রাণি স্বাস্থ্য) মো. ইবনুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন মীর কাউসার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি সামাদ ফকির, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (কৃত্রিম প্রজনন) জিয়াউল হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন প্রমুখ।
এ সময় ৩টি ক্যাটাগরিতে ৯ জন খামারিকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- গরু ক্যাটাগরিতে হাজী ফিরোজ হাসান, হারুন অর রশিদ, আনিছুর রহমান। ছাগল ক্যাটাগরিতে রাকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শিবু চন্দ্র। পাখি ক্যাটাগরিতে শাহ মো. শামসুজ্জোহা, মো. আকাশ, আল আমিন।
এর আগে উপস্থিত অতিথিরা প্রাণিসম্পদ দপ্তরে স্থাপিত প্রায় ৩০টি স্টলের প্রদর্শনীর বিভিন্ন প্রজাতির পশু ও পাখি পরিদর্শন করেন। এ সময় প্রচুরসংখ্যক স্থানীয় জনসাধারণ প্রাণিসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন প্রজাতির ছাগল, ভেড়া, পাখি, ও ষাঁড় দেখার জন্য ভিড় করেন। প্রদর্শনীতে দর্শকদের উৎসাহের মূল কেন্দ্রে ছিল খুকনী থেকে আসা ২০ মণ ওজনের বন ষাঁড়, উপজেলা নির্বাহী অফিসারের পালিত উট পাখি ও দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার আকাশ এর পালিত বিভিন্ন প্রজাতির পাখি।
শাফিন / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন