কুতুবদিয়ায় দিনব্যাপী গরু-ছাগলের প্রদর্শনী
কক্সবাজারের কুতুবদিয়ায় বুধবার দিনব্যাপী গরু-ছাগল,হাস-মুরগী,কবুতরসহ বিভিন্ন প্রাণির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে কুতুবদিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী ও উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
এসময় কুতুবদিয়া প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ খামার মালিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রদর্শনীতে গরু-ছাগল,হাঁস-মুরগী, কবুতরসহ ৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়।
শাফিন / শাফিন
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত