যে হারে সংক্রণ বাড়ছে ভবিষ্যতে হাসপাতালে জায়গা দেয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী
বর্তমান সময়ে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ভবিষ্যতে কোনো কোনো হাসপাতালে রোগীদের জায়গা দেয়া যাবে না বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার নিজ বাসবভনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দেশে যখন করোনা সংক্রমণের হার কম ছিল, তখন সারাদেশে দেড় হাজারের মতো রোগী ছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে রোগী আছে ৪ হাজারের মতো। এছাড়াও প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছে প্রায় ৪ হাজারের কাছাকাছি রোগী। সংক্রমণের হার রোধ করতে হলে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এসব ক্ষেত্র থেকে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সেজন্য গণপরিবহনে গাদাগাদি করে না বসে সরকারের নির্দেশ মেনে অর্ধেক সিট খালি রেখে যাতায়াত করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে আমের সিজন। এই সিজনে ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করছে। এছাড়াও ধান কাটার জন্য শ্রমিকরা দেশের বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করেছেন। এ কারণে করোনা সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে।।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান রুহুল আমীন প্রমুখ।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied