বাঘায় অমর একুশে উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় অমর একুশে উপলক্ষে প্রস্তুতি সভা করলেন যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি। রাজশাহীর বাঘা পৌরসভার ৩নং ওয়ার্ডে সাবেক মেয়র আক্কাছ আলীর বাসভবন চত্বরে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অমর একুশে উদযাপন উপলক্ষে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুব মহিলা লীগের আযোজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছরগুলোর মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সতর্কতা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান সাবেক মেয়র আক্কাছ আলীর পত্নী জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও বাঘা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি। বিগত বছরের ন্যায় সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নিজ বাসভবনে উপস্থিত হয়ে হেঁটে উপজেলা ও শাহদৌলা কলেজ চত্বরে শহীদ মিনারে ফুল দেয়াসহ সব কর্মসূচি সুষ্ঠুভাবে নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি পরিচালনার উদ্দেশ্যে এই প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. দোলোন শেখ দোলেনা, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তার শেলীসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা নেত্রীবৃন্দ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তার শেলী, বাঘা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি, সাধারণ সম্পাদক মোসা. দোলোন শেখ দোলেনাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন সাবেক মেয়র আক্কাছ আলীর পত্নী ও উপজোলা যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি।
এছাড়াও অনুষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মহান অমর একুশে উদযাপনের লক্ষ্যে শহীদ মিনারে ফুলের ডালা অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া কামনায় এতিম-প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণসহ জরুরি চিকিৎসার ব্যবস্থাপনা, বৈদ্যুতিক আলো ব্যবস্থাপনা করা নিয়ে আলোচনা করা হয়।
শাফিন / জামান
শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস
৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা
বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন