ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় ৯ লাখ ৫০ হাজার জাল টাকাসহ গ্রেফতার ১


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৫:৩১

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ৯ লোখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) পৌরসভার ১নং ওয়ার্ডের কাঠপট্টি রোডের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃত খোকন ওরফে শাওন ওরফে ছগির পটুয়াখালীর রাঙ্গাবালীর পূর্ব বাহেরচর এলাকার ১নং ওয়ার্ডের মৃত তোফাজ্জেল ওরফে রত্তন হাওলাদারের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার গোয়েন্দা শাখার সদস্য এসআই মো. জাকির হোসেন মোল্লা, এএসআই মো. সাইদুল ইসলাম, এএসআই মো. রুবেল হাওলাদারসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডের কাঠপট্টি রোডের দক্ষিণ পাশে জাকিয়া বেগমের চায়ের দোকান থেকে জাল নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০০ টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬টি ‍এবং ৫০০ টাকার একই সিরিয়ালের ৩০৮টিসহ মোট ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে তিনি আরো জানান, ধৃত আসামি জেলা ও আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করে আসছিল। তার বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানার মামলা নং-২৪, তারিখ-০৭-০৬-২০১৮ খ্রিঃ, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মামলা নং ২৩, তারিখ-২১-০৪-২০১৫ খ্রিঃ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক মামলা বিচারাধীন। জিজ্ঞাসাবাদের এর‌পর্যায়ে একাধিক সহযোগীর নাম প্রকাশ করে খোকন। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ০৫, তারিখ-১৭-০২-২০২২ খ্রিঃ ধারা বিশেষ ক্ষমতা আইনে ২৫-ক(খ)২৫-ঘ)।

শাফিন / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু