ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জিনের বাদশা নিয়ে গেল ১০ ভরি স্বর্ণসহ নগদ টাকা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৫:৩৯
মানিকগঞ্জের সিঙ্গাইরে জিনের বাদশার প্রতারণার কবলে পড়ে তিন নারী তাদের সর্বস্ব হারিয়েছেন। অজ্ঞাত প্রতারক চক্রটি ওই তিন নারীকে নকল স্বর্ণের মূর্তি দিয়ে তাদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণসহ বিকাশের মাধ্যমে আরো ৪০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এমন ঘটনা ঘটেছে উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে।
 
প্রতারণার শিকার ওই নারীরা হলেন- ওই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), ওমর আলীর মেয়ে নূরজাহান (২৪), পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের রবিউলের মেয়ে পায়েল (১৪)। এ ঘটনায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর পরিবার সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহ আগে পায়েলের সাথে মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে কথা হয় ওই প্রতারক চক্রের। এরপর ভয়ভীতি ও লোভ দেখিয়ে ওই চক্রটি নীলটেক ব্রিজের উত্তর পাশে নকল স্বর্ণের মূর্তি রেখে যায়। পরে ওই মূর্তি সংগ্রহ করতে বলে এবং সংগ্রহের পরপরই ১০ ভরি স্বর্ণ এবং বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এ বিষয়ে কাউকে কিছু বললে ক্ষতি হবে বলে ভয় দেখানো হয়। পরে প্রতারণার বিষয়টি  বুঝতে পেরে ভুক্তভোগী তার আত্মীয়স্বজনকে জানায়। এরপর থেকে প্রতারকের ফোন নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
 
এ ব্যাপারে সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ