মাদারীপুর সরকারি কলেজের বিভাগীয় কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ ২১ বছর পর গৌরব, ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিভাগীয় কমিটি ও ইয়ার কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হুমায়ারা লতিফ পান্না, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলনসহ অনেকে।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আকাশ কৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও প্রধান বক্তা ছিলেন ফরিদ সরদার।আরো ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদ মোল্লা, সহ-সভাপতি জনি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নিরব মুন্সি, সমাজসেবা সম্পাদক মাসুদ হাসান মাসুদ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও অন্যান্যরা।
এ সময় বক্তারা মাদারীপুর সরকারি কলেজের উন্নয়নে ছাত্রলীগের কমিটির নাম ঘোষণার সবার মতামত নেন, যা আগামী দুদিনের মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা দেয়া হবে সম্মেলনে অংশ নেয়া নেতৃবৃন্দরা জানিয়েছেন। সম্মেলনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied