ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারা চাতরী চৌমুহনীতে দাওয়াত রেস্টুরেন্টের ‍উদ্বোধন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২২ বিকাল ৬:২২

মানসম্মত  চাইনিজ ও দেশীয় সুস্বাদু খাবারের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘দাওয়াত’ রেস্টুরেন্টের পথচলা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমহনী বাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম।

দাওয়াত রেস্টুরেন্টে থাকছে সুস্বাদু বাংলা ও চাইনিজ খাবারের সমাহার। এছাড়া বিশুদ্ধ ও শতভাগ মানসম্মত উন্নত খাবারের নিশ্চয়তা থাকছে রেস্টুরেন্টটিতে। থাকছে সর্বোত্তম সেবার প্রতিশ্রুতি।

দাওয়াত রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সৈয়দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচএম হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সদস্য রাশেদ রিভেল, মোহাম্মদ মিন্টুসহ  বিশিষ্ট  ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ।

দাওয়াত রেস্টুরেন্টের স্বত্বাধীকারীরা জানন, এই এলাকায় দেশ-বিদেশের পর্যটকদের রুচিসম্মত খাবার পরিবেশনার কথা বিবেচনা করে মান সম্মত এই রেষ্টুরেন্ট স্থাপন করা হয়েছে। এবং আনোয়ারা অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত বিদেশি নাগরিকদের জন্য চাইনিজ খাবার পাওয়া যাবে। বসা ও খাওয়ার জন্য পৃথক পৃথক জায়গা। আগতরা নিজেদের পছন্দমতো জায়গায় বসে খেতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও খাবারের আয়োজন করা হয়।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার