মাদারীপুরে মাহিন্দ্র উল্টে ইঞ্জিন মিস্ত্রি নিহত
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় রাজৈরে একটি গাড়ির গ্যারেজের ইঞ্জিন মিস্ত্রি আবু সাঈদ হাওলাদার (২০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে একটি গাড়ির ইঞ্জিন মেরামত করার জন্য টেকেরহাট থেকে মাহিন্দ্রতে চড়ে মস্তফাপুর যাচ্ছিলেন সাঈদ। এ সময় মস্তফাপুর টেক্সটাইল মিলের দ্বিতীয় গেটের সামনে এলে মহাসড়কে ফুলে ওঠা উঁচু-নিচু পিচের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সাঈদ। এ ঘটনার পর মাহিন্দ্রচালককে খুঁজে পাওয়া যায়নি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় রাস্তায় উঁচু থাকার কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তাায় আছড়ে পড়ে একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহ ও দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রটি উদ্ধার করেছি।
মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, আমরা ঘটনাস্থল থেকে মাহিন্দ্রটি জব্দ করেছি এবং মৃতদেহটি মাদারীপুর সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করেছি।
Attachments area
জামান / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা