দিনাজপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনাজপুর জেলার খানসামা উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শীতার্ত মানুষের মাঝে শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে সচল রাখতে জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে ভয়কে জয় করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক সেবা নিয়ে সারাদেশে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সবসময় মানুষের আছে এবং থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শামীম শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, উপ -স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল কাফি মন্ডল, দিনাজপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন খানসামা উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রাকেশ গুহ। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জামান / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান