আনোয়ারায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে সীমানা গুড়িয়ে দেয়ার অভিযোগ
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়ার অভিরেযাগ পাওয়া গেছে।
গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে এই ঘটনা ঘটে।এ ঘটনায় জমির মালিক নীলু আকতার বাদী হয়ে মো. জসীম উদ্দিন (৪৫), মো. কামাল উদ্দিন (৪০),আব্দুল হক (৪০), খোরশেদ আলম বকুল(৬০),ও জাহাঙ্গীর আলম খোকন (৫৫) সহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধীয় সম্পত্তি বাদী নিলু আকতারের মৌরশী সম্পত্তি। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এ সম্পত্তি দীর্ঘদিন তাদের দখলে থাকার পর সম্প্রতি এই জায়গায় টিনের ভাড়া বাসা তৈরি করে ভাড়া প্রদান করেন।বিরোধীয় স্থানে নিলু আকতাররা ৬৭ ফুট লম্বা একটি সীমানা প্রাচীরও নির্মাণ করেন। এই জায়গা নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন আছে। আনোয়ারা ভূমি অফিসেও একটি নামজারি মামলা বিচারাধীন রয়েছে।অভিযুক্ত ব্যক্তিারা কোনো উপায়ন্তর না দেখে রাতের আঁধারে উক্ত সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ভরাটকৃত বালু অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
বাদী নীলু আকতার বলেন,আমার মৌরশী সম্পত্তি দীর্ঘদিন ধরে আমাদের দখলে থাকাবস্থায় সেখানে টিন দিয়ে ভাড়া ঘর নির্মাণ করেছি।একপাশে একটি সীমানা প্রাচীর দিয়েছি।এই জায়গা নিয়ে বেশ কয়েকটি মামলা বিচারাধীন আছে। সেখানে সুবিধা করতে না পেরে এখন রাতের আঁধারে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা করছে।প্রশাসনের নিকট আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
আনোয়ারা থানার এস আই এনায়েত হোসেন বলেন,চাতরী এলাকায় একটি সীমানা প্রাচীর ভাঙ্গার একটি অভিযোগ পেয়েছি।এ বিষয়ে সরেজমিন পরিদর্শণ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied