শেরপুরের গারো পাহাড়ে আবারো হাতির মৃত্যুতে সবুজ আন্দোলনের গভীর উদ্বেগ প্রকাশ
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও কাজ করছে। শেরপুরের গারো পাহাড়ে একের পর এক হাতির মৃত্যু ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। এসব হাতিকে নানা উপায়ে হত্যা করা হলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। শুধুমাত্র একটি হাতি হত্যার ব্যাপারে মামলা হলেও বাকিগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, যে কারণে গারো পাহাড়ে হাতি হত্যা থামছেই না। গত তিন মাসে ৪টি হাতির মৃত্যুর ঘটনায় প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আমরা এ হাতি মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে হাতি মৃত্যুর মূল কারণ উদ্ঘাটন করার জন্য এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখার জন্য আগামীতে দেশের সব জায়গায় সাফারি পার্ক নির্মাণ বন্ধের দাবি জানাচ্ছি। তবে বন্যপ্রাণীর প্রজনন ঘটনার জন্য আলাদাভাবে প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
এমএসএম / জামান
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও
নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা