ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজৈরে খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৬:১০

মাদারীপুরের রাজৈর উপজেলার খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাজৈর খাল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সকালে রাজৈর পৌরসভার খালে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। তবে লাশটি আরো ৩ থেকে ৪ দিন আগে পানিতে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি লোকটি মানসিক ভারসাম্যহীন। আমরা মরদেহটির পকেটে খাবার, কাঁচা পে‍ঁয়াজ, শাকসবজি পেয়েছি। তবে আমরা ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক