ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে দুই ছিনতাইকারী আটক


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২০-২-২০২২ রাত ৮:৩৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবাব (২১) ও দেলাওয়ার (২৫) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা মিলে এই ছিনতাইকারীদের আটক করেন।
 
রবিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট-সিএনবি রোডে তাদের আটক করা হয়। তাদেরকে মীর মশাররফ হোসেন হলে আটক করে রেখে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।
 
তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তারা প্রায় ১ বছর যাবত নবীনগর থেকে সিএনবি মহাসড়কে ছিনতাই করে আসছে। এর মধ্যে তারা ২০-২৫ টি মোবাইল ও লক্ষাধিক টাকা ছিনতাই করেছে। এছাড়াও তাদের গ্যাংয়ের রনি (৩০) ও রুবেল (৩০) নামের বাকি দুই সদস্যের অন্তর্ভুক্তি স্বীকার করে। এছাড়া সিএনবিতে নিয়মিত ছিনতাইয়ের সাথে জড়িত রহিম বাদশা (৩৫) ও তার গ্যাংয়ের কথাও তারা জানায়।
 
এ জিজ্ঞাসাবাদের সময় মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যাক্ষ ড. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতা মোঃ বিপ্লব হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের মেইন গেট-সিএনবি এলাকায় ছিনতাইয়ের প্রাদুর্ভাব বেশী থাকার কারণে মীর মশাররফ হোসেন হলের ওপর একটি নেতিবাচক প্রভাব বিরাজ করতো। কিন্তু মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের পক্ষ থেকে এই ছিনতাইকারীদের আটক করে আমরা তার উপযুক্ত জবাব দিয়েছি। এবং ভবিষ্যতেও আমরা এর অরাজকতার বিরুদ্ধে কাজ করে যাবো।"
 
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট-সিএনবি রোডে ছিনতাইয়ের প্রাদুর্ভাব রয়েছে এবং প্রায় নিয়মিতই সেখানে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন