ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভাষাশহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ র‍্যালি করেন সাবেক মেয়র আক্কাছ আলী


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:২৬

ভাষাশহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ র‍্যালি করেন সাবেক মেয়র আক্কাছ আলী ও তার কর্মী-সহযোগীরা। ‍এতে অংশ নেন হাজার হাজার নারী-পুরুষ, ছেলে-মেয়ে, যুবক-বৃদ্ধ, ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ সাধারণ মানুষ।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি।। আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’

আজ অমর একুশে ফেব্রুয়ারি। ‍এ ‍উপলক্ষে সকাল ৮টায় নিজ বাসভবন হতে হাজার হাজার মানুষের সুবিশাল সুশৃঙ্খল  দীর্ঘ লম্বা এক র‍্যালি সাবেক মেয়র আক্কাছ আলীর নেতৃত্বে বঙ্গবন্ধু চত্বরে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া হয়।এরপর উপজেলা চত্বরে শহীদ মিনারে সাবেক পৌর মেয়র আক্কাছ আলীসহ তার অনুসারী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ওখান থেকে বিশাল র‍্যালি নিয়ে বাঘা শাহদৌলা সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে ফুলের ডালা অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী তার সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্যে হাজার হাজার মানুষের মাঝে মাইকের মাধ্যমে বলেন, ঢাকায় ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাজপথে মিছিলে নেমে আসেন ছাত্র-জনতা। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। শহীদ হয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। এই দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে অতিবাহিত করে বাঙালি জাতি। তারই ধারাবাহিকতায় রাজশাহীর বাঘা পৌরসভাধীন শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

সুদীর্ঘ লম্বা কয়েক হাজার মানুষের এই র‍্যালীটিতে দেখা যায় সকলেই পরিহিত কালো রংয়ের টিশার্ট। সুন্দর্য্য বৃদ্ধিতে শোভা পাচ্ছিল বুকে সাদা কালিতে শহীদ মিনারের ম্মৃতি অংকন। শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যালীটি সাবেক মেয়র আক্কাছ আলীর ৩ নং ওয়ার্ডের পাকুড়িয়ার বাস ভবনে গিয়ে কয়েক হাজার মানুষকে প্যাকেট সবজি খিচুরীর নাস্তা করে শেষ হয় আজকের কর্মসুচি। 

এই সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মোঃ আক্কাছ আলী  সদস্য রাজশাহী জেলা আওমীলীগ, কাজী আবু জাফর, ব্যাবস্থাপনা পরিচালক বিল্ডেক্স মিডিয়া লিঃ ও সিইও মোহনপুর পর্যটন লিমিটেড, মোসা: নার্গিস আক্তার শেলী রাজশাহী জেলা যুব মহিলালীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ মুকাদ্দেস আলী,আমিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও প্রভাষক শাহদৌলা সরকারী কলেজ, মোসা: রিজিয়া আজিজ ভাইস চেয়ারম্যান বাঘা উপজেলা,পাপিয়া আক্তার পাপড়ি সভাপতি বাঘা উপজেলা যুব মহিলালীগ, মোঃ সাইফুল ইসলাম টগর কাউন্সিল ৩নং ওয়ার্ড বাঘা পৌরাসভা,মোঃ সেলিম রেজা সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ,দোলোন শেক দোলেনা সাধারণ সম্পাদক বাঘা উপজেলা যুবমহিলালীগ,সাবে ছাত্র নেতাজাহাঙ্গীর আলম শ্যাম্পু, সাইফুল ইসলাম রবি (শিক্ষক),শাহ জামাল লিটন,মোহ আফাজ উদ্দিন, তৌহিদুল ইসলাম তৌহিদ,সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ। 

সুশৃঙ্খল কয়েক হাজার মানুষের দীর্ঘ র‍্যালীটি সার্ভিক পরিচালনায় ছিলেন,মাইনুল ইসলাম মুক্তা সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ, সোহাগ রানা, সিফাত নুসরাত বৈশাখী তানহা,রাজু আহাম্মেদ,মৃদুল ইসলাম সহ আরও অনেকে।

এমএসএম / জামান

মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ