ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে জনকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ৩:৪

শাহজাদপুরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও পাঠক নন্দিত সংবাদপত্র দৈনিক জনকন্ঠ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় শাহজাদপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক জনকন্ঠের শাহজাদপুর উপজেলার নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি। সভার শুরুতে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির। সভায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, কোরবান আলী লাভলু, আলামিন হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন,  সাংবাদিক আবুল কাশেম।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন