শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজাদপুরে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। দিবসের প্রথম প্রহর রাত ১২:১ টা মিনিটে শাহজাদপুর সরকারি কলেজ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি চয়ন ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমূখ।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। এছাড়া সকাল ১১ টায় স্থানীয় রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম। এছাড়া শহীদ মিনার প্রাঙ্গনে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন, উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন