সাটুরিয়ায় প্রতিবন্ধী ভিক্ষুককে মারধর করে বাড়ি দখলের চেষ্টা: গ্রেফতার-২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রতিবন্ধী ভিক্ষুক কে মারধর করে ভিক্ষুকের বাড়ি দখলের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শনিবার (১৯) জুন দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মৃত পন্ডিত আলীর ছেলে মোঃ ইউনুস আলী (৩৫) এবং একই গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে মোঃ শাহিনুর রহমান (৩০)।
অভিযোগসুত্রে জানা যায়, উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আবেদ আলির ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৬০) এর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মৃত পন্ডিত আলীর পরিবাবের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিল। এরই জের ধরে শুক্রবার (১৮) জুন দুপুরে মৃত পন্ডিত আলীর ছেলে মোঃ শাজাহান মিয়া (৫০), সোনা মিয়া (৪০), মোঃ ইউনুস আলী (৩৫), তোতা মিয়া (৩৮), মোঃ ঘটু মিয়া (৪৫) ও সোনা মিয়ার ছেলে রাছেল মিয়া (২৫), মোঃ রাজিব হোসেন (২৮) ও বান্দু মিয়ার ছেলে মোঃ শাহীনুর রহমান (৩০), নুরুল হক (৪৫) এবং মৃত খবির উদ্দিনের ছেলে সরব আলী (৫৫) গংরা ওই প্রতিবন্ধী ভিক্ষুকের পরিবারের উপর হামলা করেন। এ সময় হামলাকারীরা ভিক্ষুক রাজ্জাকসহ তার স্ত্রী হাজিরন বেগম (৫৫), পুত্র মোঃ জুরাণ মিয়া (৩৫) ও পুত্রবধু পারভীন আক্তারকে মারাত্বকভাবে জখম ও আহত করে। পরে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সাটুরিয়া থানা পুলিশ আসামী ইউনুস আলী ও শাহীনুর রহমানকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, ভিক্ষুকের বাড়িতে হামলা করে তার পরিবারের লোকজনদের মারধর ও বাড়ি দখলের চেষ্টার ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে আসামী ইউনুছ আলী ও শাহীনুর রহমানকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied