বাঘায় অমর একুশে রচনা প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত
অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলাধীন গড়গড়ী ইউপির খানপুর পাবলিক লাইব্রেরী কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগীতা-২০২২ অনুষ্ঠিত হয়। আজ একুশে ফেব্রুয়ারি সকল ১০ টায় খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে রচনা প্রতিযোগীতা আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায়
অংশগ্রহনকারী ছিল খানপুর জে.পি উচ্চ বিদ্যালয় এবং খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা৷ এই সময়ে শিক্ষার্থীদের একুশের রচনা অনুষ্ঠান আয়োজনে জন্য অতিথিদের অংশগ্রহন, শিক্ষকদের সহযোগী মনোভব ও লাইব্রেরীর সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং উপদেষ্টা মন্ডলীর আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলাম ও সুধীজনেরা। সবার সহযোগী মনোভাবের মাধ্যমে এগিয়ে যাবে এই খানপুর পাবলিক লাইব্রেরীটি।অনুষ্ঠানে রচনা প্রতিযোগিদের মাঝে পুরুষকার বিতরন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, গড়গড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম, খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আহসান হাবীব, খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা নান্টু, এ স্কুল ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা মান্নান সরকার মুকুল, লাইব্রেরীর ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবু।
বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের খানপুর পাবলিক লাইব্রেরী ২০১০ সালে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে বিভিন্ন পেশার মানুষকে উক্ত সংগঠনের সদস্যদের কাছে থেকে ধার্য্যকৃত চাঁদা দিয়ে সুন্দর ভাবে সহায়তা প্রদান করে আসছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকে প্রাইভেট পড়ানো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে সাহায্য করে। খানপুর পাবলিক লাইব্রেরী প্রমত্তাপদ্মা নদীর তীরবর্তী এলাকায় হওয়ায় নানান প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় এলাকা বাসির পাশে দাড়িয়েছেন খাদ্য সামগ্রী নিয়ে। তাই এই এলাকার মানুষের আস্থাশীল জায়গাতে স্হান পেয়েছে এই সংগঠনটি। এখন এই লইব্রেরীর সদস্যদের দাবী সমাজের বিত্তশালী মানুষ গুলো তাদের পাশে দাড়ালে আর মানব সেবায় এগিয়ে নিয়ে যাবে প্রতিষ্ঠান কে বলে মনে করেন পরিচালকবৃন্দ।
এমএসএম / এমএসএম
মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
Link Copied