ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে বৃদ্ধদের মাঝে ফল বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১:২২

সিরাজগঞ্জের তাড়াশে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র উদ্যোগে বৃদ্ধদের মাঝে ফল বিতরণ করা হয়েছে। ১৮ জুন শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “আমরা ত্বরিকায় ভাই ভাই, আত্মশুদ্ধি করতে চাই- বিশ্বাস ভক্তি শুদ্ধতা, দেশ শান্তি মানবতা” এই ভিশন ও মিশন নিয়ে ওই গ্রামে আয়নাল হক আল চিশতীর আয়োজনে তার বাড়িতেই ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওয়ারেছী’র সভাপতিত্বে ১৫জন বৃদ্ধ ও অসহায় পরিবারের মাঝে ৫ রকমের ফল (আম,কাঁঠাল, আনারস, আপেল, কলা)  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনান বাউল, সহ সম্পাদক আলী আশরাফ,সংগঠনের  প্রতিষ্ঠাতা আয়নাল হক আল চিশতী,সদস্য পরিবার পরিকল্পনা উপ-পরিচালক,সিরাজগঞ্জ তারিকুল ইসলাম তারা, শিল্পী আহমেদ শাকিল,সাংবাদিক মহসীন আলী ও এম ছানোয়ার হোসেন সাজু সহ সংগঠনের সদস্যবৃন্দ।

জানা যায় এই সংগঠনটি ২০২০ সালে সকল ত্বরিকার ও সকল গুরুদের অর্ন্তভূক্ত সদস্যদের নিয়ে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ নামে এর আত্ম প্রকাশ হয়।  বিভিন্ন জেলা হতে সদস্য নিয়ে বর্তমানে এই সংগঠনে ৫৮জন সদস্য আছে। আরো সদস্য সংযুক্ত করা হবে। এই সংগঠনটি বৃদ্ধ,অসহায় মানুষ,প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিয়ে আত্ম সামাজিকমূলক কাজ করবে। এই সংগঠনটি প্রথম এই অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়ায় ও বৃদ্ধদের মাঝে ফল বিতরণ দেখে উপস্থিত ব্যক্তিদের মাঝে অনুশোচনা জাগিয়েছে। বক্তারা বলেন এই উপজেলায় এই প্রথম বিতরণ করা হলো। যা প্রসংশনীয় বটে।

আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাসিন্দা আনান বাউল বলেন, আমাদের এই সংগঠন কোন ব্যক্তি বিশেষদের নিয়ে কাজ করবে না। এখানে সকল ধর্মের মানুষদের নিয়ে কাজ  করা হবে। আমাদের চাওয়া সৃষ্টিকর্তাকে সন্তষ্ট রাখা। আমি নিজে ভালভাবে চললে হবে না। প্রতিবেশী যদি ভাল না চলে তাহলে আমার ভাল চলার কোন মূল্য নেই। তাই প্রথম এই ফল বিতরণের মধ্য দিয়েই এর কার্যক্রম শুরু করা হলো। সৃষ্টিকর্তা যদি সহায় হোন তাহলে  আগামীতে এর পরিধি অবশ্যই বিস্তার হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক

পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২

মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ

নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়

হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার

টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে অস্র,গুলিসহ ভারতীয় নাগরিক আটক