ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ২:১৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেয়ারিয়া মৌজা এলাকায় বাংলাদেশ পুলিশের আওতাধীন এন্টি টেররিজম ইউনিটের ঢাকা পুলিশ লাইনস ফোর্সের ব্যারাক ও অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্পের নামে ৩০ বিঘা জমি অধিগ্রহণের নোটিস পেয়েছেন স্থানীয় জমির মালিকরা। কিন্তু পূর্বাচলের ২নং সেক্টর সংলগ্ন এবং সেনা আবাসনের প্রবেশদ্বার জলসিড়িঁ ১০০ ফুট সড়কের পাশে অতিমূল্যের এ জমি ছাড়তে নারাজ জমি মালিকরা। এর প্রতিবাদে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কেয়ারিয়া এলাকায় জলসিড়িঁ সড়কে শতাধিক জমির মালিক মানববন্ধন করেন। 
 
এ সময় স্থানীয় জমি মালিকদের মাঝে মানববন্ধনে অংশ নিয়ে মহিউদ্দিন তার  বক্তব্যে বলেন, আমাদের কৃষকদের ভাগ্য নিয়ে খেলছেন ধনী ও প্রভাবশালীরা। প্রথমে সড়কের জন্য একোয়ার করেছেন, তাতে আমাদের জমি গেছে। এরপর বিভিন্ন আবাসন কোম্পানি বালু ফেলে নেয়ার চেষ্টা করেছে। এখন আবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জমি একোয়ার করতে নোটিস করেছে। আমরা এখন কোথায় যাব?
 
অপর জমির মালিক মিতালি আক্তার বলেন, বারবার এভাবে আমাদের জমি ছেড়ে দেয়ার নোটিস করায় আমরা হতাশায় আছি। পূর্বাচলের পাশে এমন অতিমূল্যের জমি শেষ সম্বল কোনোক্রমেই ছাড়ব না।
 
আরেক জমির মালিক বকুল মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকবান্ধব।  তিনি কৃষকদের রক্ষায় কাজ করেছেন। কেয়ারিয়ার শত শত কৃষকের আর্জি তিনি শুনবেন আশা করি।
 
জমির মালিক হাবিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে তাকালে আমরা জমি রক্ষা করতে পারব। আমাদের শেষ সম্বল রক্ষা করতে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করব। 
 
এ সময় স্থানীয় জমির মালিকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গৃহবধ‍ূ ও নারীরা মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানান।  

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা