ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বিদেশি মদ উদ্ধার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ৪:৩৭
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি মদ, মদ তৈরির বিভিন্ন উপকরণসহ একজনকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। গত রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার হাজীশ্বরাই এলাকা থেকে বিদেশি মদ উদ্ধরসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সজল কুমার বৌদ্ধ (৪৭) নামে একজনকে আটক করা হয়। সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হাজীশ্বরাই এলাকার মৃত কুমোদ বৌদ্ধর ছেলে। ধৃত আসামি ও উদ্ধারকৃত মাদক ও মাদক তৈরির সরঞ্জামগুলো জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। 
 
এ বিষয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, র‍্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন হাজীশ্বরাই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত রোববার রাত ১১টায় র‍্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে সজল কুমার বৌদ্ধকে আটক করে। এ সময় আসামির হেফাজতে থাকা ১৯৩ বোতল বিদেশি মদ ও ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরির উপকরণ অত্যাধিক গন্ধযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
 
র‍্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে আসামি সজল কুমার বৌদ্ধ স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে পরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।
 
জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আবু সাঈদ জানান, র‍্যাবের ডিএডি আবুল কাশেম বাদী হয়ে সোমবার রাতে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত