ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে সশরীরে ক্লাস শুরু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ৪:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সকল বর্ষের শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে ফের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

এর আগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, আরবি বিভাগ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্টসহ বেশ কয়েকটি বিভাগ ক্লাস সিডিউল ঘোষণা করেছে বলে বিভাগ সূত্রে জানা যায়।

উল্লেখ্য, করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর আবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এ সময় অনলাইন ক্লাস চালু ছিল। সশরীরে ক্লাস না হলেও পরীক্ষাগুলো সশরীরে নিয়েছে বিভাগগুলো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অফিস এবং গ্রন্থাগারও খোলা ছিল।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?