বাঘায় কেক কেটে নাগরিক ভাবনার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন
সত্য সংবাদ প্রকাশে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ এবং পাঠকের দ্বারে দ্বারে প্রতিদিন হাজির হচ্ছে দৈনিক নাগরিক ভাবনা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাঘা রিপোটার্স ক্লাবে উপজেলা ও জেলা প্রতিনিধিসহ স্বজন সমাবেশের আয়োজনে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যে দেন পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তৃতীয় বর্ষে পদার্পণের জন্য।
বাঘা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে ও নাগরিক ভাবনা রাজশাহী জেলা প্রতিনিধি এবং বাঘা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন সাজু বলেছেন, নাগরিক ভাবনা গণমানুষের কথা তুলে ধরতে এই সাংবাদিকগণ জীবনের সময় দিয়ে সংবাদ পরিবেশন করে পাঠকের হৃদয় জয় করেছেন। দুই বছর পার করে সফলতার সঙ্গে তৃতীয় বছরে পা রাখছেন। দৈনিক নাগরিক ভাবনা আগামীতে আরো সাহসী ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রভাষক রেজাউল করিম পলাশ বলেছেন, গঠনমূলক সমালোচনা, একনিষ্ঠ মনোভাব, স্বচ্ছতা, জবাবদিহিতা অক্ষুণ্ণ রেখে সমসাময়িক বিভিন্ন সমস্যা, ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনায় তুলে ধরে পত্রিকা নাগরিক ভাবনা। দুই বছর পার করে আজ তিন বছরে পদার্পণ করেছে।
কেক কাটার পর প্রয়াত পিতা-মাতা, আত্মীয়স্বজনের কবরের আজাব মাফ করে দােয়া, সমাজ থেকে অনাচার, অনৈতিক কর্মকাণ্ড হতে আমাদের হেফাজত কামনা, শয়তান হতে নিজেদের সন্তান-পরিবারসহ সকলের রক্ষায় ও নাগরিক ভাবনা পত্রিকার জন্যও মহান আল্লাহর দরবারে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন দোয়া পরিচালনা করেন।
আয়োজিত নাগরিক ভাবনা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণের আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাঘা থানার পুলিশ অফিসার এসআই রউফ হোসেন, এসআই শারিয়ার আলম তপু (ডিএসবি), সিদ্দিকি নূর আলম (ডিএসবি), বাঘা উপজেলা যুবলীগের সভাপতি শাহিন আলম, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক রেজাউল করিম পলাশ, প্রভাষক ইয়াসিন আরাফাত, প্রভাষক শরিফুল ইসলাম, খন্দকার সপিং কমপ্লেক্সের সেন্টু ইসলাম, বাবুল ইসলাম, শুভ।
এ সময় উপস্থিত ছিলেন- বাঘা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দপ্তর সম্পাদক সোহাগ রানা, কার্যকরী সদস্য শানাউল কবির শামীম (দৈনিক নাগরিক ভাবনা বাঘা প্রতিনিধি) ডাক্তার কেএমএম আবুল হাসেম, রাসেদুল হক নয়ন, মাসুম ইসলাম, ইলিয়াস হোসেন, আব্দুল হক, নগর টিভির ক্যামেরাম্যান কামাল হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
Link Copied