সোহরাওয়ার্দী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর পঞ্চমবারের মতো ভর্তি পরীক্ষা এবং যাচাই-বাছাই শেষে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের থেকে তিনটি অনুষদভুক্ত ২০টি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে নবীনদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মোহসিন কবির। ওরিয়েন্টেশন ক্লাস পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এবং বিভাগভিত্তিক শিক্ষকবৃন্দ।
নবীনদের শুভেচ্ছা জানিয়ে কলেজের অধ্যক্ষ মো. মোহসিন কবির বলেন, আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আর এই দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, যা শতবর্ষের শেষ প্রান্তে দাঁড়িয়ে। তোমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কারিকুলামে দক্ষতা বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এ প্রত্যাশা রাখি।
সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেয়ার স্থানগুলো।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত