বাঘায় হঠাৎ জামায়াতের ১০ মিনিটের ঝটিকা মিছিল, আটক ৭
রাজশাহীর বাঘায় হঠাৎ জামায়াতে ইসলামের ১০ মিনিটের ঝটিকা মিছিল বের হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর মোড় জিরো পয়েন্ট হতে বাঘা বাজার পর্যন্ত পৌঁছাতেই ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জামায়াতে ইসলামের এ ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিলে মিছিল হতে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। এ সময় বাঘা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জামায়াতকর্মীকে আটক করে।
ইটপাটকেল নিক্ষেপের কারণে ৫ পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন- এএসআই রহিম, এএসআই মিন্টু মিয়া, কনেস্টবল আহাদ, করিম ও প্রদীপ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান সেকেন্ড অফিসার।
আটককৃতরা হলেন- মো. কজির (৩০), পিতা জালাল উদ্দিন, আড়পাড়া; শফিকুল ইসলাম (২৫), পিতা শামসুদিন, গহাবাসপুর; হাফিজুর রহমান (৪১), পিতা মৃত মজিবর, খায়েরহাট; সেকেন্দার আলী (৬০), পিতা মৃত আবেদ আলী, ঢাকা চন্দ্রগাথী; খোশবুর রহমান (৩৮), পিতা রহিম উদ্দিন, জৌতরাঘোব; আ. মান্নাফ (৩০), পিতা মোহাম্মদ আলী, জোতনৈশি এবং নাজির উদ্দিন, পিতা মাজদার, চণ্ডীপুর।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠাই এবং আমি নিজেও উপস্থিত হই। মিছিল থেকে পুলিশকে দেখে ইটপাটকেল নিক্ষেপ করায় আমরা ঘটনাস্থল হতে ৭ জনকে আটক করি। আমাদের পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ৫ জন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আগামীকাল আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied