ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ৩:০

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান এর সৌজন্যে ও আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা ধর্মসভা দুর্গাবাড়ির ব্যবস্থাপনায় ১৯ জুন শনিবার দুর্গাবাড়ি মন্দির গ্রস্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী জেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ আমিনুল হক শামীম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আ’লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ এহতেশামুল আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ কে আর ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরি শংকর দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ চন্দ্র রায়, পুজা উৎযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, এড. শিব্বির আহমেদ লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রব, বিমল পাল, বিভিন্ন মন্দিরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা ধর্মসভা দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি বিমল কান্দি দে’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতা এমনি এমনি আসে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনের ফলে আমরা লাল সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি। পেয়েছি নিজস্ব পতাকা ও নিজস্ব রাষ্ট্র, তাই দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের নিকট পৌছে দেওয়ার লক্ষেই আজকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হলো বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করিলে কাউকে বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়