প্রতিবন্ধী সন্তানের ভারে ক্লান্ত মা, আকুতি একটি হুইল চেয়ারের
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী গ্রামের শাহাদত হোসেনের ঘরে জন্ম নেয় প্রতিবন্ধী সাঈম হোসেন। না পরে কথা বলতে না পারে চলাফেরা করতে। জন্ম নেয়ার তিন বছর পরেই তার মা শেফালী আরেকটি সন্তান জন্ম দেওয়াার সময় মারা যায়। নিরুপায় হয়ে প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করার জন্য শাহাদাত হোসেন আবারো বিয়ে করেন শিল্পী খাতুনকে। দীর্ঘ ১০ বছর যাবত প্রতিবন্ধী ছেলে সাঈম হোসেনকে লালন-পালন করছেন। সম্প্রতি তাঁর ঘরেও একটি সন্তান জন্ম নিয়েছে। একদিকে শিশু সন্তান অপরদিকে প্রতিবন্ধীর সাঈম। এদিকে, দেখতে দেখতে প্রতিবন্ধী সাঈমের বয়স ১৩তে পড়েছে। বয়সের সাথে সাথে সাঈমের ওজন বেড়ে যাওয়ায় তাকে কোলে নিয়ে এদিক সেদিক যাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই হতদরিদ্র পরিবারটি প্রশাসন ও বিত্তবানদের কাছে একটি হুইল চেয়ারের জন্য আকুতি জানিয়েছেন।
অভাবের সংসারে দিন এনে দিন খাওয়া স্বামীর আয়ের উপর নির্ভর করেই চলে তাদের সংসার। সন্তানের জন্যও হুইলচেয়ার কেনার আশা নিরাশায় পর্যবসিত হয়।
এ ব্যাপারে প্রতিবন্ধী সাঈমের সৎ মা শিল্পী খাতুন জানান, সাঈমের শরীর অচল হওয়ায় তাকে বেশিরভাগ সময় বিছানা অথবা দোলনাতে শুইয়ে রাখা হয়। আর এ কারণে তার শরীরের পাশাপাশি মনের বিকাশও ঘটছে না। তাই কোন সহৃয় ব্যাক্তি বা প্রশাসনের কেউ যদি একটি হুইল চেয়ার দান করত তাহলে আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে একটু চলাচল করতে পারতাম।
এমএসএম / এমএসএম
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১
কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?
বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা
Link Copied