চট্টগ্রামে বক্সিরহাটে যুবদলের গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
জাতীয়তাবাদী যুবদল কোতয়ালী থানা শাখার নব নির্বাচিত আহবায়ক নুর হোসেন নুরু বলেছেন, দেশে চরম অর্থনৈতিক বৈষম্য থাকার কারণে গরীব, অসহায় ও দুস্থ মানুষের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এর ফলে মানুষ তার নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর কথা ব্যতিরেকে নিদারুণ কষ্টে দিনাতিপাত করে যাচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি'র নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে নগরীর কোতোয়ালী থানার মোড়, লালদিঘীর পাড়, সিনেমাপ্যালেস, ডিসিহিল, বৌদ্ধমন্দির সড়ক লাভ লেইন, নুর মোহাম্মদ সড়ক, বিএনপি কার্যালয় এর সম্মুখে ও কাজীর দেউরী মোড়ে গরীব, অসহায়, শীতার্ত, গৃহহীন, রাস্তায় পাশে ফুটপাতে রাত্রিযাপন করা পাচ শতাধিক জনসাধারণের মাঝে কম্বল বিতরন করেন। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সিনিয়র সংগঠক মিনহাজ উদ্দিন রনি'র সভাপতিত্বে বেলাল হোসেন বেলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড যুবদলের ওমর ফারুক এনায়েতবাজার ওয়ার্ড যুবদলের আবদুল্লাহ আল কাইয়ুম সুমন, ওয়ার্ড যুবদলের হাবিবুর রহমান হাবিব, সামসুল আলম শমসু মো. রাসেল, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল হাকিম মুনছুর, মো. নাছির উদ্দিন, আবদুল হালিম, মো. সেকান্দর, তৈয়ব সওদাগর, ফয়সাল হোসেন মুন্না, রবিউল প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা
শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন