লোহাগড়ায় ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতাভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ স্লোগানে নড়াইলের লোহাগড়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতাভোগীদের হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা এবং উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে এই হেলথ ক্যাম্প দিনব্যাপী চলে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের সভাপাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা জামান, রাজিয়া সুলতানা, সাংবাদিকসহ সুবিধাপ্রাপ্ত শতাধিক মা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা শিরিনা খাতুন। পরে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং নার্স মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ চিকিৎসা সেবা প্রদান করেন। পরে প্রতি মা ও শিশুদের সাবান, মাস্ক, বিস্কুটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস