করোনার টিকা নিতে উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জ জেলা পুলিশের রোড শো
‘করোনার টিকা নিন, নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন’ স্লোগানকে সামনে রেখে রোড শো করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করোনার টিকা নিতে উদ্বুদ্ধকরণে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে রোড শো শুরু হয়ে শহরের শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। রোড শোর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার)।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপরেশন) হোসাইন মুহাম্মদ রায়হান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ অনেকে অংশগ্রহণ করেন।
এ সময় পুলিশ সুপার গোলাম আজদ খান বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে জনগণকে শতভাগ ভ্যাকসিন নিশ্চিতের আওতায় প্রথম ডোজ টিকাদানের জন্য আজ থেকেই সাতটি উপজেলায় আমাদের সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণের এ কার্যক্রম পরিচালিত হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied