বশেমুরবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তাদের হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ দেশের কোনো জায়গায় নারীরা নিরাপদ নয়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। বিচারহীনতার এ যুগে একের পর এক ধর্ষণের ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত।
এ সময় বক্তব্য রাখেন- শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা আমানুল্লাহ আমান, নাইমুল্লাহ নাইম প্রমুখ।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied