শাহজাদপুর পৌরসভায় করোনার গণটিকা প্রদান উদ্বোধন
দেশব্যাপী এক কোটি করোনার গণটিকা প্রদান কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ১২ থেকে সকল বয়সী নাগরিকদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদীর ব্যবস্থাপনায় টিকা প্রদানের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, পৌরসভার কনজার্ভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আছাব আলী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হোসেনসহ অন্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
জানা যায়, রেজিস্ট্রেশন ছাড়াই শাহজাদপুর পৌরসভার ৩টি ও লেগুনার মাধ্যমে ৬টি ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র এবং উপজেলার ১৩টি ইউনিয়নে ৩৯-সহ মোট ৪২টি বুথের মাধ্যমে করোনার গণটিকা প্রদান করা হচ্ছে। এই গণটিকা কার্যক্রম দিনব্যাপী চলবে বলে জানা গেছে।
শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান জানান, দেশব্যাপী এক কোটি গণটিকা প্রদানের কর্মসূচির আওতায় শনিবার শাহজাদপুর পৌরসভায় মেয়র মনির আক্তার খান তরু লোদীর ব্যবস্থাপনায় আমরা টিকা কার্যক্রমের উদ্বোধন করলাম। খুব সুন্দর ও সুশৃংখলভাবে টিকা প্রদান চলছে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, শাহজাদপুর উপজেলায় আমরা এক লাখ করোনার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। উপজেলাজুড়ে ৪২টি বুথ ও ৬টি ভ্রাম্যমাণ লেগুনার মাধ্যমে এ টিকা প্রদান করা হচ্ছে। আশা করছি আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা প্রদান করতে পারব।
পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী জানান, সর্বপ্রথম ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার ব্যক্তিগত উদ্যোগ রাষ্ট্রীয় উদ্যোগে এক কোটি মানুষের মাঝে শনিবার করোনার টিকা প্রদান করা হচ্ছে। তিনি সুশৃংখলভাবে করোনার টিকা গ্রহণ করার জন্য পৌরবাসীকে ধন্যবাদ জানান।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী