ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‘জেমস অব নজরুল’ অনলাইনে আয়োজিত দুই দিনব্যাপী বসস্ত উৎসব


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৪:৩৩

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহু বর্ণিল সৃজনী সত্তা নিয়ে আলোচনা ও তাঁর গান নিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জেমস অব নজরুল’ কর্তৃক অনলাইনে আয়োজিত দুই দিনব্যাপী বসস্ত উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শাহ্ আজম।

‘জেমস অব নজরুল’ কর্তৃক অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায় এবং গবেষক ও শিল্পী সুমন চৌধুরী। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন- শহীদ কবির পলাশ, কাকলী হালদার, তানভীর আহমেদ, বর্ণালী সরকার, আলমগীর পারভেজ সুমন, নাদিয়া আফরোজ শাওন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, নজরুলের জীবন যেমন বৈচিত্র্যময় তেমনি তা‍ঁর সৃষ্টিও বহুবর্ণিল। সংগীতে তাঁর দক্ষতা অত্যন্ত বিরল। গানে প্রতিফলিত দ্রোহী সত্তা নজরুলের সমকাল থেকেই সংগ্রামী মানুষদের উজ্জীবীত করে আসছে।

রবীন্দ্র-নজরুল সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত গীতিনাট্যটি জাতির জীবনে বসন্ত এনে দেয়া কবি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। রাজবন্দি নজরুল ইসলাম যখন অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে টেলিগ্রাম করেছিলেন- ‘অনশন ছেড়ে দাও। আমাদের সাহিত্যে তোমাকে দরকার।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই টেলিগ্রামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভাইস চ্যান্সেলর আরো বলেন, একটি দেশের উন্নয়নের মূল অস্ত্র হচ্ছে সংস্কৃতি এবং সংগীত তার শক্তিশালী অঙ্গ। বাংলাদেশে একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে নজরুলের গানের চেতনাকে কাজে লাগাতে পারলে কবির সৃষ্টির প্রতি সুবিচার করা হবে বলে আমি বিশ্বাস করি। তিনি জেমস অব নজরুল-এর সদস্যদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নজরুল চর্চার মধ্যদিয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের পারস্পরিক শ্রদ্ধা ও হৃদ্যতার পরিচয়টি সবার সামনে উন্মোচন করা যাবে।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের অপেক্ষাকৃত কম প্রচলিত গানগুলোকে শ্রোতাদের সামনে নতুনভাবে তুলে ধরা ও নজরুলের গানের বিশুদ্ধ চর্চায় কাজ করে যাচ্ছে ‘জেমস অব নজরুল’ নামক সংগঠনটি। এটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় আছেন নজরুল পদকপ্রাপ্ত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার